শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন আমির হোসেন আমুর পিএস শাহীন গ্রেফতার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার হলেন সলঙ্গার সন্তান বদরুদ্দোজা বাবু ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট পুলিশের ৪ কর্মকর্তা গ্রেফতার , সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর গোপালগঞ্জ-গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ বাংলাদেশের জয়জয়কার, ১১টি পদক অর্জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার।

এদের মধ্যে-চাঁদাবাজি মামলায় ১,মাদক মামলায় ১,দ্রুত বিচার আইনে ২,পরোয়ানা ৫, পরোয়ানা তামিল সংখ্যা ১০ টিসহ অন্যান্য মামলায় ১৯ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-সাজু (১৮),শাহাদাত (৪২),নাসির (২৮),শাহিন (৩০),সুমন (২৫), রবিউল (২০),সোহাগ গাজী (২২),ইমরান (২২),হযরত আলী (২৭),খোরশেদ (২০), আল আমিন (৩৪),ইকবাল (২৩),রাজু (২১), কাওসার (১৯),হৃদয় (২৭),ইয়ামিন (২০), জাবেদ ওরফে চুন্না (৩০),আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৯),ফয়সাল (২০),নাইম (২৬),জাবেদ ওরফে টিপু (৪০),শাওন (১৯), সুমন (২৫),শিপন (২৩),মারুফ (২৪),ফয়সাল (২৪),মামুন (৪৩) ও মামুন (৩৫)। গ্রেফতারকালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (২৩ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর