শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে মানষিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬



সিরাজগঞ্জের এনায়েতপুরে রুপালি খাতুন (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। তিনি এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়নের চেংটার চর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. ছানোয়ার হোসেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৩ জুন সকাল ১০টার দিকে বাবার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে তিনি বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

এ ঘটনায় শনিবার দুপুরে এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ রুপালির পিতা মো. ছানোয়ার হোসেন জানান, ২৩ জুন দুপুরে তাঁর স্ত্রী মোছা. মমতা বেগম রুপালিকে বাড়িতে না দেখে বিষয়টি তাঁকে জানান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, প্রায় ছয় বছর আগে শাহজাদপুর উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. রজব আলীর সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক রুপালির বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

ছানোয়ার হোসেন বলেন, প্রায় দুই বছর ধরে তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও কয়েকবার মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।

বর্তমানে রুপালি খাতুন নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান পেলে মো. ছানোয়ার হোসেনের ০১৩১৭-৪১৬৯৩৮ অথবা লুতফরের ০১৭৪২-১৯২১৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর