বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

অনলাইন ডেস্ক: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। ফাইল ছবি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। আর সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া, খাওয়া দাওয়া না হওয়া। এই বইটিকে যদি ধারণ করতে পারি তাহলে দারুন এক সূচনা হবে।

ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় তা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’-তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর