শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬


সরকারি চাকরির মতো বেসরকারি চাকরিতেও নির্দিষ্ট ‘সিলেবাস’ অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার ধারণাকে সামনে এনে ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে CFO365 Academy। প্রতিষ্ঠানটির দাবি, চাকরিপ্রার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং পেশাগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কর্মক্ষেত্রে সফল করে তুলাই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির মতে, বেসরকারি চাকরির ক্ষেত্রেও প্রতিটি পদের জন্য একটি নির্দিষ্ট ‘জব সিলেবাস’ রয়েছে। অর্থাৎ, একজন কর্মী যে পদে উন্নীত হতে চান, সেই পদের Job Description এবং Roles & Responsibilities-ই তার প্রস্তুতির মূল ভিত্তি হওয়া উচিত। এই ধারণাকে কেন্দ্র করেই সদস্যদের জন্য বছরব্যাপী একটি বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে CFO365 Academy।

একাডেমির সদস্যরা বিষয়ভিত্তিক মেন্টরদের তত্ত্বাবধানে গ্রুপ স্টাডির মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয় Tax, VAT, Fund Management, Practical Accounting, Costing, Budgeting, Excel, ERP System এবং বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা Artificial Intelligence (AI) Tools ব্যবহারের ওপর। পাশাপাশি নিয়মিত Public Speaking Practice-এর মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও ইন্টারভিউ প্রস্তুতিও জোরদার করা হয়।

বর্তমানে দেশের বিভিন্ন খাতের ৬৫০-এর বেশি সদস্য CFO365 Academy-এর সঙ্গে যুক্ত রয়েছেন। ঢাকায় চারটি জোন এবং চট্টগ্রামে পৃথক কমিটির মাধ্যমে সদস্যদের জন্য নিয়মিত গ্রুপ স্টাডি, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিটি জোনে অনুষ্ঠিত হয় ফিজিক্যাল ওয়ার্কশপ। এসব কর্মশালায় Practical Accounting, Tax ও VAT Return প্রস্তুতি, বাস্তব ডেটা ব্যবহার করে Costing ও Budgeting এবং বিভিন্ন শিল্পখাতের Best Practices হাতে-কলমে শেখানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, এই ধারাবাহিক প্রশিক্ষণের ফলে নিয়মিত সদস্যরা নতুন চাকরি ও পদোন্নতির সুযোগ পাচ্ছেন।

CFO365 Academy-এর প্রতিষ্ঠাতা এইচ. এম. মইন উদ্দীন আহম্মদ, FCMA জানান, দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট ও Chief Financial Officer (CFO) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এই উদ্যোগ নেন। তাঁর ভাষ্য, কর্মক্ষেত্রে অনেক কর্মকর্তার শেখার আগ্রহ থাকলেও বাস্তবমুখী ও নির্ভরযোগ্য শেখার প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে CFO365 Academy। তিনি এক যুগেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট প্রতিষ্ঠানে পেশাগত অভিজ্ঞতা শেয়ার করে আসছেন।

প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষ উদ্যোগ ‘365 Seconds Growth Model’। এই মডেলে সদস্যদের টানা ৩৬৫ দিন শেখার অভ্যাস গড়ে তোলার জন্য প্রতিদিনের নির্দিষ্ট রুটিন অনুসরণে উৎসাহিত করা হয়। এর মধ্যে রয়েছে ভোরে ওঠা, সময়মতো অফিসে উপস্থিত হওয়া, প্রতিদিনের কাজের অভিজ্ঞতা ডায়েরিতে লিপিবদ্ধ করা এবং প্রতিদিন ৩৬৫ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করা, যেখানে সদস্যরা নিজেদের পরিচয়, দিনের শেখা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

একাডেমির তথ্য অনুযায়ী, মাত্র ১০টি ভিডিও সম্পন্ন করার পর সদস্যদের আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ৩০টি ভিডিও সম্পন্ন করলে চাকরির সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপন করা সহজ হয়। এছাড়া প্রত্যেক দুইজন সদস্যকে Growth Partner হিসেবে যুক্ত করা হয়, যাতে তারা একে অপরকে নিয়মিত অনুশীলন ও ইতিবাচক অভ্যাস বজায় রাখতে উৎসাহিত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর