রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় পার্টির আয় ২.৬৬ কোটি, খরচ ১.৮৮ কোটি

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
- সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া

‎২০২৫ সালে জাতীয় পার্টির আয় ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২শ ৭০ টাকা, আর ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪শ ৩৩ টাকা। তবে ২০২৪ সালের ব্যাংক স্থিতিসহ ডিসেম্বর ২০২৫ এ সর্বমোট আয় ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১’শ ৬৪ টাকা। বর্তমানে ব্যাংকে আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭শ ৩১ টাকা।

রবিবার (২৬ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীরা যার যার মতো নির্বাচনে অংশ নিবে। এ বিষয়ে দলের সমর্থন থাকবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির ভাঙনের প্রভাব তৃণমূলে নেই। সকল অংশ একত্রিত হওয়ার সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর