সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার তেজগাঁও বিভাগের ছয় থানার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০ সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা মিরপুরে যুবদলকর্মী হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, চার শুটার ভাড়া করেন ‘সিএনজি হাফিজ’ নাগরিক নিরাপত্তায় নতুন গতি, CIMS-এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে ডিএমপি উল্লাপাড়ায় টিসিবি পণ্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ডিলার নিয়োগে কর্তৃপক্ষের পুনরায় তদন্ত দাবি পটাশ-চিনির বার্ন: ‘ফেসবুক তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার আমিরাতে আটক বিমানকর্মী: পাঁচ দিনেও জানানো হয়নি কারণ ‘দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক লক্ষণ নেই, তবে নজরদারি অব্যাহত’: সিটিটিসি প্রধান সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
-সংগৃহীত ছবি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্ট শনাক্ত ও অপসারণে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে চিহ্নিত অধিকাংশ ভিডিও, পোস্ট ও মন্তব্য সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে নতুন কোনো আপত্তিকর কনটেন্ট প্রকাশ হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে বিশেষ একটি দল কাজ করছে। নতুন কনটেন্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন এক মাসের বেশি সময় চলার পর শনিবার তা প্রত্যাহার করা হয়। সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সংগঠনটির আরও দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।

তবে আন্দোলন প্রত্যাহারের আগে সিজেপি আরও কয়েকটি দাবি তোলে। এর মধ্যে ছিল আত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স ও পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ককরোচ জনতা পার্টি সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সরকারের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশা করছে দলটি।

সিজেপির দাবি, আত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

এফআইআর প্রত্যাহার প্রসঙ্গে সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, গুরুতর অপরাধী ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য করা সম্ভব। শুরু থেকেই সিজেপি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিল। সমঝোতা অনুযায়ী আন্দোলনের সংগঠক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে নতুন কোনো এফআইআরও করা হবে না বলে তারা আশা করছেন।

তবে মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট অপসারণে দিল্লি পুলিশের এই অভিযানের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সিজেপি।

এনইইটি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গত মে মাসের শুরুতে শুরু হওয়া ক্ষোভ ধীরে ধীরে ভারতের পরীক্ষাব্যবস্থায় জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। সাবেক আম আদমি পার্টি নেতা অভিজিৎ দিপকের নেতৃত্বে গঠিত সিজেপি ২০ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করে। ২০ জুলাই সরকার ও সিজেপির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর