সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


পাওনা ওভারটাইমের টাকা বাকি থাকায় প্রাইভেট কার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জলিল মৃধা (৫৯) নামের এক চালকের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে ফোনকলে গাড়িটি উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর নতুনবাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান যে, তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার কাউকে কিছু না বলে তার গাড়ি নিয়ে চলে গেছে এবং সে ফোন কলও রিসিভ করছে না। কলার গাড়ি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯- এর কাছে অনুরোধ জানায়।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষনিকভাবে বিয়ষটি ডিএমপি ট্রাফিক কন্ট্রোলরুমে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে বংশাল থানাধীন চাঙ্খারপুল পুল চৌরাস্তায় ৭৮/৩ নাজিমউদ্দিন রোড শামীম ডেন্টালের সামনে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের গাড়িটি আটক এবং উদ্ধার করে। পরবর্তীতে বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারটি থানায় নিয়ে যায় এবং গাড়ীটি মালিককে ডেকে বুঝিয়ে দেওয়া হয়।

প্রাইভেটকার চুরির অভিযোগে চালক জলিল মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর