রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজালালে ইতালি প্রবাসীর হারানো সন্তানকে উদ্ধার করলো আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ইতালি প্রবাসীর হারিয়ে যাওয়া ছয় বছরের পুত্রসন্তানকে উদ্ধার করে স্বজনের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় শিশুটিকে দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। পরে তিনি শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানান।

আনসার সদস্যরা শিশুটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে তার স্বজনদের সন্ধান করা হয়।

একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আব্দুল্লাহ মাতব্বর (৬)। তার বাবা ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলাম।

শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের দায়িত্বশীলতা, সতর্কতা ও মানবিকতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর