সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতারা। সোমবার(২৭ জুলাই) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রি-পেইড মিটার স্থাপনে গণঅসন্তোষ সংক্রান্ত সমস্যার সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নাগরিক অধিকার ফোরামের নেতাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিটি জমা দেন নাগরিক অধিকার ফোরামের নেতারা।

সভায় নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জে বিদ্যুতের গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আমরা ইতোপূর্বে একাধিকবার মানববন্ধন ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এরপরও অনেক এলাকায় জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করা হচ্ছে। কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, ডিজিটাল ব্যবস্থা ও আধুনিকায়নের আড়ালে এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি, কারিগরি জটিলতা এবং অতিরিক্ত আর্থিক চাপের মুখে ফেলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিপিডিসি কর্তৃপক্ষ কোন ধরনের গণশুনানী ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করলে নারায়ণগঞ্জ অশান্ত হয়ে উঠতে পারে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আপনাদের স্মারকলিপির কপি প্রধানমন্ত্রী ও জ্বালানী মন্ত্রীর দফতরে পৌঁছে দেয়া হবে। এ বিষয়ে ডিপিডিসির সংশ্লিষ্টদের সঙ্গে আমি কথা বলবো।

সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন ও শ্রমিক নেতা মাহমুদুর রহমান সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর