মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৬ ডিসেম্বর উদ্বোধনের পথে শাহজালালের তৃতীয় টার্মিনাল আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেলেন প্রবাসী সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দারিদ্র্যের কাছে আটকে আছে যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের নতুন জীবনের স্বপ্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
-প্রতীকী ছবি।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এর অংশ হিসেবে ২৮ জুলাই ও ২৯ জুলাই, মঙ্গলবার ও বুধবার, জুলাই-আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর