বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার।

এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ১, মারামারি মামলায় ৫,না: শিশু মামলায় ২, পরোয়ানা ভুক্তভোগী ২, পরোয়ানা তামিল সংখ্যা -৫ টিসহ অন্যান্য মামলায় ১৫ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলের (২৮ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-সিফাত (২০), সজীব (২৬),শরীফ (১৯),মিলন (১৯),রাসেল (২১), হাবিব হাসান (২৫),রাজু (৩৮),রিপন (৩৫), আকাশ (২৮),মামুন (১৯),সোহেল (৩২), জুয়েল (২২),হাসান (২০),আসলাম (৩০), রাকিব (২৬),কাওসার টুটুল (২০),জাবির আহমেদ সুমন (২৮),মমিনুল ইসলাম (৫১),
কিষান (২৫),আরিফ হোসেন (২৭),রাকিব (২৪),জুয়েল (২২),ইমন (২৩),নাজমুল হাসান (২৩) ও শরীফ উদ্দিন বাবু (২৫)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (২৭ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর