বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬



সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনিক শেখ (২১) নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার নড়াইল জেলার কালিয়া থানার আমতলা (পূর্ব পাড়া) এলাকায় সিটিটিসি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচ বাবদ ৫৫০ টাকা এবং বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলা করা হয়।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক শেখ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা জানায়। সে তার সহযোগীদের নিয়ে প্রায় ৩ বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর