বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬



রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হাসান ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়ায় সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।লেদুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২ টি মামলা রয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা জানায়, গত ১ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। ওই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু। মামলায় গ্রেফতার হওয়া কয়েকজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে লেদুই মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে উঠে এসেছে বলে দাবি র‍্যাবের।

র‍্যাব আরও জানায়, পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, লেদুর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া ২০১০ সালের আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ২০১২ সাল পর্যন্ত কারাগারে ছিলেন বলে জানায় র‍্যাব। এছাড়া ২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র‍্যাব-৪ তাকে গ্রেফতার করে। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ডও হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

র‍্যাবের দাবি, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছিলেন। এসব বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর