শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬


মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নাটোর শহরের স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।

পরিবেশ রক্ষায় স্বপ্নকলি স্কুল ও নিংগইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনছুর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন, আরটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, নাটোরের এনডিসি রাশেদুজ্জামান, আয়না টিভির জেলা প্রতিনিধি সুফি সান্টু, দেশ টেলিভিশনের খান মামুন,, মাইটিভির রিপোর্টার এস.এম রাজু আহমেদ, গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার জুলহাস কায়েম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, গাজি টিভির জেলা প্রতিনিধি রাশিদুল রাসেল, ইউনাইটেড প্রেসক্লাবের সদস্য সাকিল, সোহান, পিপলস নিউজ ২৪ এর সিংড়া প্রতিনিধি মো: ছালেকুর রহমান, চলনবিল নিউজ২৪ এর বার্তা সম্পাদক মোনায়েম হোসেন মিশাদ প্রমূখ।

এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন গত ১৫ বছরে দেশের গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে চ্যানেলটির ভূমিকার প্রশংসা করে তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, সম্ভাবনা ও উন্নয়নের গল্প তুলে ধরতে মাছরাঙা টেলিভিশন ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রযুক্তিনির্ভর সম্প্রচারের মাধ্যমে দেশের দর্শকদের আস্থা অর্জন করেছে মাছরাঙা টেলিভিশন। আগামী দিনেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের কথা তুলে ধরবে বলে তারা আশা প্রকাশ করেন।

দোয়া, কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর