বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬


যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে Omni Air-এর বিশেষ ফ্লাইটে (OAE2323) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ফেরত আসা বাংলাদেশিরা ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছেড়েছিলেন। পরে দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

যুক্তরাষ্ট্রে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন। একই সঙ্গে মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC প্রত্যেক ফেরত আসা বাংলাদেশিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়।

ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পথে যাওয়া এবং গন্তব্য দেশের অভিবাসন আইন মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর