শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়

অনলাইন ডেস্ক: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সোনার দোকানে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। গয়না চুরির উদ্দেশ্যে এক নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। মুখ ঢাকা ওড়নায়, আচরণে শান্ত, কথাবার্তায় স্বাভাবিক। বিক্রেতা কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি বদলে যায় পুরোপুরি।

হঠাৎ করেই ওই নারী দোকানির মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। উদ্দেশ্য ছিল চোখে জ্বালা ধরিয়ে গয়না নিয়ে পালানো। কিন্তু দোকানির চোখে মরিচের গুঁড়া লাগেনি। মুহূর্তেই বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখান।
মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে নারীটিকে ২০টি চড় মারেন দোকানি। ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

চুরির চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারী দোকান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দোকানি তাঁকে চড় মারতে মারতে টেনে দোকানের বাইরে নিয়ে যান। একপর্যায়ে সুযোগ বুঝে নারী পালিয়ে যান।

ঘটনাটি ঘটে ৩ নভেম্বর, গুজরাটের আহমেদাবাদ শহরে। পুরো দৃশ্যটি ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে দোকানির বুদ্ধিমত্তা ও সাহসিকতা নিয়ে।

এ ঘটনায় দোকানদার কোনো লিখিত অভিযোগ দিতে চাননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহমেদাবাদের রানিপ থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, “দোকানি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না; তবে আমরা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।”

এদিকে আহমেদাবাদ পুলিশ গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুবার দোকানির সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করতে বলেছে। কিন্তু তিনি রাজি হননি।
তবুও পুলিশের পক্ষ থেকে নিজ উদ্যোগে তদন্ত শুরু হয়েছে, যাতে ওই নারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

সোর্স: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর