শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বনানীর কড়াইল বস্তি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬



রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মুন্না (২৮) ও সোহেল মিয়া (২২)। তাদের এরশাদ মাঠ কড়াইল বস্তি থেকে গ্রেফতার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আর অ্যান্ড ডি বিভাগের একটি বিশেষ আভিযানিক টিম বনানী থানাধীন কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রয়ের সময় উল্লিখিত দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর