মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইতিহাস গড়লেন আলেক্সান্দ্রা ইআলা

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ফিলিপাইনের টেনিসে নতুন ইতিহাস গড়েছেন আলেক্সান্দ্রা ইআলা। ওয়াশিংটনে অনুষ্ঠিত মুবাদালা ডিসি ওপেনে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই ও বিশ্বের তিন নম্বর খেলোয়াড় জেসিকা পেগুলাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ট্যুর-স্তরের একক শিরোপা জিতেছেন তিনি। এর মাধ্যমে ডব্লিউটিএ ট্যুরে একক শিরোপা জেতা প্রথম ফিলিপিনো খেলোয়াড়ের কীর্তি গড়লেন ২১ বছর বয়সী এই তারকা।

দুই দিন ধরে বৃষ্টির কারণে ব্যাহত হওয়া ফাইনালে ইআলা ৪-৬, ৬-৪, ৬-০ সেটে পেগুলাকে হারান। রোববার প্রথম সেট হেরে এবং দ্বিতীয় সেটে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় খেলা বন্ধ হয়ে যায়। সোমবার খেলা শুরু হলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ইআলা। শেষ ১৩ গেমের মধ্যে ১০টিই জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত ইআলা বলেন, এটি তার ক্যারিয়ারের বড় একটি মাইলফলক। এটি তার প্রথম শিরোপার সুযোগ ছিল, তবে শেষ নয় বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, পুরুষদের এককে স্বাগতিক যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ শিরোপা জিতেছেন। ফাইনালে তিনি স্পেনের ১৯ বছর বয়সী রাফায়েল জোদারকে ৭-৬(২), ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের ১১তম এটিপি শিরোপা এবং ২০২৬ সালের প্রথম শিরোপা নিশ্চিত করেন।

হাঁটুর চোট কাটিয়ে ফেরা ফ্রিটজ পুরো ম্যাচে দারুণ সার্ভিস করেন। প্রথম সার্ভ থেকে ৮১ শতাংশ পয়েন্ট জিতে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।

বৃষ্টিবিঘ্নিত এক সপ্তাহের পর ডিসি ওপেন শেষ হলো। এবার খেলোয়াড়দের লক্ষ্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর