রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শ্রমিক বিরোধে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে আমিরাতের উপকূলে ‘পানির ওপর ভাসছে’ জাহাজ, ভিডিও ভাইরাল নারিকেলের ছোবড়া: বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দিগন্ত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শতাধিক পিঠার পসরায় মিরপুরে এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শরীরে বিশেষ জ্যাকেট, ভেতরে ফেন্সিডিল; ডিএনসির গোয়েন্দা অভিযানে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬



বিশেষভাবে প্রস্তুত করা জ্যাকেটের গোপন চেম্বারে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৩০৯ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেন্সিডিল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের নাসিরুল ইসলাম (৪৮), নাটোরের লালপুরের ফাহিম আজাদ (২৭), চাঁপাইনবাবগঞ্জের জুলেখা খাতুন (৩২) এবং শারমিন খাতুন (৩২)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর বনানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় চাপাইনবয়াবগঞ্জ থেকে আসা পৃথক দুটি বাসে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ থেকে ন্যাশনাল ট্রাভেলস এবং দেশ ট্রাভেলস নামক দুটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকায় কস্তুরী রেস্টুরেন্টের সামনে অবস্থান করি। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তিন যাত্রীর দুটি ট্রাভেল ব্যাগ থেকে ২০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে দেশ ট্রাভেলসের আরেকটি বাসে এক যাত্রীর শরীরে পরা বিশেষভাবে তৈরি জ্যাকেটের গোপন চেম্বার থেকে আরও ৫০ বোতল এবং একই ধরনের আরেকটি জ্যাকেট থেকে আরও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ৩০৯ বোতল ফেন্সিডিলে প্রায় ৩০ দশমিক ৯ লিটার কোডিনযুক্ত তরল মাদক রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফেন্সিডিল সরবরাহ করতেন। নজরদারি এড়াতে তারা একাধিক যাত্রীবাহী বাস ব্যবহার করতেন, মাদক পরিবহনের সময় মোবাইল ফোন বন্ধ রাখতেন এবং নিজেদের মধ্যে যোগাযোগে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন।

ডিএনসির দাবি, মাদক পরিবহনের জন্য ব্যবহৃত জ্যাকেটগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল। প্রতিটি জ্যাকেটের ভেতরে একাধিক গোপন চেম্বার ছিল, যেখানে ৫০ থেকে ৬০ বোতল পর্যন্ত ফেন্সিডিল বহন করা সম্ভব। বাইরে থেকে এগুলো সাধারণ পোশাক বলেই মনে হতো।

ডিএনসি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি এই চক্রের অন্য সদস্য, অর্থদাতা ও সরবরাহকারীদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর