শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিয়োগ বিধি সংশোধনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা থেকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

সকালে নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এসময় তারা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে শ্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সকল আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে আঞ্চলিক সড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদ আহমেদ গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের কথা শুনেন। পরে শিক্ষার্থীরা বেলা একটার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে এসিল্যান্ডের সাথে আলোচনায় বসেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের মধ্যে আদিত্য মল্লিক যাদু অভিযোগ করে বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্তেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকিনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকুরিতে সুযোগ পাচ্ছে, যা খুবই হতাশাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর