বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বহুল কাংখিত চরান্চলের ভেটুয়া ব্রিজের  সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চীনা টিম ও প্রকল্পকর্মকর্তাগন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কামারখন্দে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ, বরিশালের জুলফিকার আলী নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬



রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব শাড়ি ও প্রসাধনী সামগ্রীর মূল্য প্রায় এক কোটি ১৮ লাখ টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাগলার কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা বিশেষ অভিযান চালান।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় এক কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর