বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্ববাজারে তরতর করে বাড়ছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে আবারও জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা নিয়েও চলছে অনিশ্চয়তা। এতে আন্তর্জাতিক বাজারে আবারও একলাফে বড় ধরনের উত্থান ঘটেছে জ্বালানি তেলের দামে।

বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দুই শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগের পরিস্থিতির তুলনায় জ্বালানি তেলের দাম প্রায় ২৪ শতাংশ বাড়ল।

সিডনিভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটেরার পরিস্থিতির বিষয়ে জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলোচনা দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া যত দীর্ঘায়িত হবে, দ্রুত কার্যকর কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সংশয় ততই বাড়বে। ফলে বাজারের আগের আশাবাদ এখন ধীরে ধীরে অত্যন্ত সতর্ক ও ঝুঁকি-নির্ভর অবস্থানের দিকে সরে যাচ্ছে।

যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই সম্পন্ন হতো। সম্প্রতি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান ও ইরানের মধ্যে এ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব এই জলপথ খুলে দেওয়ার পক্ষে।

তবে অন্যদিকে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষতিপূরণ দেওয়া ও সব অবরোধ তুলে নেওয়ার মতো নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই প্রণালি বন্ধই রাখা হবে। জলপথটিতে বর্তমানে জাহাজ চলাচল নগণ্য হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পুরো প্রণালির ওপর বর্তমানে ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর