বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল কয়লার উৎপাদন বাড়ানোর পথে ভারত, বিশ্ব কি ভাবছে? টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬



চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় চারটি পরোয়ানাভুক্ত ও এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তার নাম হাসিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি চাকরিচ্যুত সাবেক সরকারি কর্মচারী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন মতিঝিল বিটিসিএল কলোনির সামনে অভিযান চালিয়ে হাসিবুল হাসান ওরফে লিটনকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুরের নগরকান্দী থানার বেতলা গ্রামের আতিয়ার মাতাব্বরের ছেলে।

মামলার নথি অনুযায়ী, লিটন দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশে অন্যের নাম, সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া দলিল তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগীরা রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও বাড্ডা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করেন।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ১৯ মার্চ গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত লিটনকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ২০ লাখ টাকা জরিমানা এবং এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

পরে র‍্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর