সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

অনলাইন ডেস্ক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লং আইল্যান্ডে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ ঘোষণা দেন।

মার্কিন নিউ ইয়র্ক পোস্টের সূত্রে বার্তা সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলায় হয়, ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরান ব্যাপকভাবে পরাজিত হচ্ছে এবং দ্রুতই কৌশলগত এই প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের অধীনে আনা হবে। মার্কিন নৌ-অবরোধকে ইস্পাতের প্রাচীর উল্লেখ করে তিনি জানান, তেহরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং সেখানে মার্কিন আধিপত্য বজায় থাকবে।

তবে ট্রাম্পের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান ও পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমেরিকার এসব মৌখিক দাবি বাস্তব পরিস্থিতি পরিবর্তন করতে পারেনি। তেহরানের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত এই সমুদ্রপথ অবরুদ্ধই থাকবে।

বিশ্বের অন্যতম সংবেদনশীল বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে দুই দেশের চরম উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফেই আশঙ্কাজনক হারে বাড়ার তৈরি হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলো তাদের নিরাপদ পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং মার্কিন-ইরান সংঘাত এড়াতে আন্তর্জাতিক মহল থেকে জরুরি কূটনৈতিক সংযমের আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: এএনআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর