শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিউজিল্যান্ডের সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস) চলতি সপ্তাহে প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, চীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বড় পরিসরে’ গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।

জবাবে ওয়েলিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দেশটির গোয়েন্দা সংস্থাকে চীনের বিরুদ্ধে ‘আক্রমণ, অপবাদ ও হেয়প্রতিপন্ন করার’ চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত করেন। মুখপাত্র বলেন, ‘চীনের বিরুদ্ধে তাদের মিথ্যা অভিযোগগুলো হয় স্বাভাবিক যোগাযোগ ও সহযোগিতাকে তথাকথিত গুপ্তচরবৃত্তি বা হস্তক্ষেপ হিসেবে অপবাদ দিচ্ছে, নয়তো পুরোপুরি ভিত্তিহীন এবং মনগড়া।’

তিনি আরও বলেন, ‘এটি নিউজিল্যান্ডের ভেতরে ও বাইরে থাকা কিছু শক্তির মনোভাবও প্রকাশ করে, যারা চীন-নিউজিল্যান্ড সম্পর্কের সুস্থ বিকাশ দেখতে অনিচ্ছুক।’

এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন কয়েক সপ্তাহ আগেই চীনা দূতাবাস নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স চীনা বংশোদ্ভূত এক আইনপ্রণেতাকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিল।

শুক্রবার দূতাবাস নিউজিল্যান্ডের নাম না-জানা কিছু শক্তির বিরুদ্ধে ‘চীনবিরোধী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করার’ অভিযোগ তোলে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এসব শক্তি ও ব্যক্তিকে বিষ দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা না করতে এবং পাথর তুলে নিজের পায়ে ফেলার মতো কাজ না করতে আহ্বান জানাই।’

এদিকে, নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাটিও চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, বেইজিংয়ের গুপ্তচররা পেশাগত যোগাযোগের ওয়েবসাইটগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্যের নাগাল রয়েছে-এমন নাগরিকদের নিয়োগের চেষ্টা করছে।

সংস্থাটি জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পার্পল মাউন্টেন অবজারভেটরি নিউজিল্যান্ডে গোপনে গ্রাউন্ড বেইজড স্পেস ইনফ্রাস্ট্রাকচার (জিবিএসআই) স্থাপনের একটি চেষ্টা তারা নস্যাৎ করেছে।

এ কাজে জড়িত স্থানীয় কোম্পানিটির নাম প্রকাশ করা হয়নি। তবে সংস্থাটি বলেছে, কোম্পানিটি সম্ভবত জানত না যে ওই সরঞ্জামগুলো ‘সামরিক মূল্যসম্পন্ন’ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘নিউজিল্যান্ডে নিজস্ব জিবিএসআই স্থাপনের চেষ্টা এই সংস্থার এটাই প্রথম ঘটনা নয়। ভবিষ্যতে এমন চেষ্টা হওয়ার আশঙ্কাও রয়েছে।’

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর