সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শুল্ক গোয়েন্দার অভিযান

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিআইআইডির মহাপরিচালকের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

এ সময় মো. মইনুল আবদীন নামক এক যাত্রীর কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ করা হয়।

এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

সিআইআইডি সূত্রে জানা গেছে, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ TTI অনুযায়ী এর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। জব্দ ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ TTI অনুযায়ী শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় এ ধরনের গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর