সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ডিমলায় অভিনব পন্থায় ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেলেন প্রতারক! যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান কাদাভরা সড়কে ধান লাগিয়ে সংস্কারের দাবি বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী শুটিংয়ে মাথায় গুরুতর চোট, স্মৃতিশক্তি হারাচ্ছেন ভারতীয় অভিনেত্রী? তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৮,শীর্ষে মোহাম্মদপুর ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও সাইবার অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ ডিআইজির
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও সাইবার অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ ডিআইজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অনিয়ম ও অসদাচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর