সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ডিমলায় অভিনব পন্থায় ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেলেন প্রতারক! যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান কাদাভরা সড়কে ধান লাগিয়ে সংস্কারের দাবি বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী শুটিংয়ে মাথায় গুরুতর চোট, স্মৃতিশক্তি হারাচ্ছেন ভারতীয় অভিনেত্রী? তেজগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৮,শীর্ষে মোহাম্মদপুর ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


রাজধানীর শিক্ষার্থীদের নিজ নিজ বাসা, ছাদ কিংবা রাস্তার পাশে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাসায়, ছাদে, রাস্তার পাশে—যেখানে সুযোগ আছে, একটি করে গাছ লাগাতে। একটি গাছ লাগানোর দায়িত্ব তোমাদের নিতে হবে।’

শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে পাঁচ হাজার গাছের চারা আনার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব চারা বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন বাড়ি বা আশপাশের উপযুক্ত স্থানে সেই গাছ লাগায়, সে বিষয়েও তাদের উৎসাহিত করা হবে।

তিনি বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার ধারাবাহিকতায় পল্লবী এলাকার স্কুল-কলেজগুলোতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ে নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। তিনি কয়েকজন শিক্ষার্থীর নিজের হাতে হাত ধুয়ে দেন এবং পরে তাদের মধ্যে চকলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর