বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শুটিংয়ে মাথায় গুরুতর চোট, স্মৃতিশক্তি হারাচ্ছেন ভারতীয় অভিনেত্রী?

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
-জেসমিন ভাসিন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম

‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে ভয়ংকর স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। এমনকি স্টান্ট শেষ হওয়ার পর কী ঘটেছিল, তার অনেকটাই এখনো মনে করতে পারেন না অভিনেত্রী।

জেসমিন জানান, চিকিৎসকের পরামর্শে তাঁকে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জেসমিন বলেন, স্টান্টের পরের ঘটনাগুলো তাঁর মনে নেই। এখনো সেই সময়ের অনেক স্মৃতি তাঁর কাছে অস্পষ্ট।

এর আগে দুবাইয়ে জন্মদিন উদযাপনের সময়ও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জেসমিন। তীব্র পেটের ব্যথার পর চিকিৎসকেরা তাঁকে ‘টার্মিনাল আইলাইটিস’-এ আক্রান্ত বলে জানান।

তবে একের পর এক কঠিন অভিজ্ঞতার মধ্যেও মানসিকভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। জেসমিন বলেন ভাষায়, এই ঘটনা তাঁকে নিজের মানসিক দৃঢ়তা সম্পর্কে নতুন করে বুঝতে সাহায্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর