বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
চীনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা, ঢাকায় উদ্ধার ১২ নারী কৃষকের মুখে হাসির ঝিলিক চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা চট্টগ্রাম বিমানবন্দরে হ্যান্ডব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৯ প্রায় আট হাজার নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন

নিজস্ব প্রতিবেদক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর থানার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ২৯৬ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ওষুধসামগ্রীও প্রদান করা হয়।

সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর