বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
কুঁড়ি হয়ে ওঠার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার

ময়মনসিংহ প্রতিনিধি : / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৪৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে- তিনি বাসের চালক জুলহাস মিয়া, যিনি সিটে ঘুমিয়ে ছিলেন।

ওসি মো. রুকনুজ্জামান আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর