শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬



রাজধানীর ভাটারা থানা এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম–মো. হেলাল মিয়া।

শুক্রবার দিবাগত রাতে ভাটারা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

শনিবার (১ আগস্ট) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়,শনিবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।। এসময় তার হেফাজত হতে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি ডিজিটাল নষ্ট ক্যামেরা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর