শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রীদের মধ্যে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। আন্দালিব রহমান পার্থ ক্ষমতাসীন বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য।

সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সেখানকার সংসদ সদস্য। আর রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য।

আর দুই প্রতিমন্ত্রীর মধ্যে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য।

গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপির সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী পদে শপথ নেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।

আজ ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে হলো ৫৬।

এছাড়া হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হওয়ায় এখন প্রধানমন্ত্রীর ৯ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর