সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
৮৫ বছরেও পাকা ভবন হয়নি, খোলা আকাশের নিচে পাঠদান শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেফতার ৬ কমলাপুরে লাইনচ্যুত ট্রেন, আনসারের তৎপরতায় রক্ষা পেল রাষ্ট্রীয় সম্পদ স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৮৫ বছরেও পাকা ভবন হয়নি, খোলা আকাশের নিচে পাঠদান

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সীমান্তবর্তী লোচনাপাড়া গ্রামের লোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ বছরেও নির্মাণ হয়নি পাকা ভবন। শ্রেণিকক্ষ সংকটে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ছাপড়ার তলায় চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। নেই পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা, সীমানা প্রাচীর ও যোগাযোগ ব্যবস্থাও।

১৯৪১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন। একটি টিনের ঘরের দুটি কক্ষের একটিতে অফিস ও অন্যটিতে চলে ক্লাস। ফলে শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীদের রোদ-বৃষ্টির মধ্যে পাঠ নিতে হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে দ্বিতল ভবন নির্মাণের বরাদ্দ হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। এতে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট রয়ে গেছে।

শিক্ষার্থীরা দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয়রাও বিদ্যালয়টির অবকাঠামো ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, শ্রেণিকক্ষ সংকটে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই পাঠদান করতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের বারবার জানানো হয়েছে।

শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন জানান, বিদ্যালয়ের দুর্ভোগের চিত্র দেখে এসেছেন। ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর