সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই অস্ট্রেলিয়ার কাছে হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু গুদাম থেকে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয়

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রাব্বি হাসান হৃদয়।

২৩ আগস্ট সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি জামিনে বের হন। রাব্বি হাসান হৃদয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছেন। মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাব্বি হাসান হৃদয়ের বিরুদ্ধে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)-৫ ও ৭ ধারায় অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকা থেকে র্যাব-১২ সদস্যরা সাংবাদিক হৃদয়কে আটক করেন। পরে তাকে দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের আদেশে তিনি কারাগারে যান। সাংবাদিক হৃদয়ের দাবি, তাকে আটকের সময় মামলার কোনো তদন্ত বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিক হৃদয়ের আইনি অধিকার নিশ্চিত করার দাবি জানান।

দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন কালের কণ্ঠের এই মাল্টিমিডিয়া রিপোর্টার। কারাগার থেকে মুক্তির পর সাংবাদিক রাব্বি হাসান হৃদয় বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা তার জন্য অত্যন্ত কষ্টকর। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর