বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত ইন্দোনেশিয়ায় স্কুলের ফ্রি-মিল খেয়ে ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি ৬৪ উপজেলায় ৬৪০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভালো: তাপসী ২০২৭ সাল হবে ইতিহাসের উষ্ণতম বছর: জাতিসংঘ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

অনলাইন ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের মোট তৈরি পোশাক খাতে আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক হিসাবে তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৫ সালের আগস্টে যেখানে পোশাক রফতানি হয়েছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, সেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে।

পোশাক খাতের উপ-খাতগুলোর মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এ সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে।

পোশাক খাতের এ পারফরম্যান্স তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল জানান, নিট এবং ওভেন উভয় খাতেই এ ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা ও এ খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর