মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
হুতিকে সৌদির কড়া হুঁশিয়ারি ডেঙ্গু প্রতিরোধে কাজিপুরে বিশেষ  জরুরি সভা অনুষ্ঠিত  রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মাইকিং করে রাস্তা বন্ধ, খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা খানসামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না দিনে কতটুকু কফি খাওয়া নিরাপদ? অতিরিক্ত মাত্রায় হতে পারে যেসব বিপদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) লায়লা শিরিন নাহারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ পারভেজ আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, শিক্ষক মোঃ নুর – এ আলম, মোঃ শফিকুল ইসলাম, শামীমা আক্তার বন্যা, খন্দকার মাসুদ রানা, সেলিনা সুলতানা লিখন, মোঃ শাহিনুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, নিরক্ষরতা দূর করে দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া শিশু-কিশোর ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর