শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৈধ লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় শনিবার সকালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়।

সম্প্রতি ওই ক্লিনিকে সিজার হওয়ার চার দিন পর এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।

অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে বৈধ লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বৈধ লাইসেন্স না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর