শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতালে দুই মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরে বাংলা থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসারদের অভিযানে দুই মোবাইল চোরকে আটক করা হয়েছে। পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে পুলিশে সোর্পদ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের আউটডোর ও ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে।

হাসপাতালে আনসারদের ক্যাম্প ইনর্চাজ পিসি মো. আমিনুল হক বলেন, আজ সকাল ৬টায় হাসপাতালের ১৩নং ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা ভর্তি রোগীর মোবাইল ও নগদ টাকা চুরির অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের ভিতর অভিযান পরিচালনা করে ছদ্মবেশে থাকা মোবাইল চোর আব্দুল গনিকে (৫২) ১৩নং ওয়ার্ড থেকে মোবাইলসহ আটক করা হয়। চোরকে আনসার হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে চোর স্বীকার করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

তিনি বলেন, আরেকটি ঘটনায় আজ সকাল ১০টায় হাসপাতালে এক মহিলা আউটডোর লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানোর সময় তার ব্যাগ থেকে আল আমিন (৩৫) মোবাইল চুরি করে। পরে আউটডোরে অভিযান চালিয়ে চোরকে মোবাইলসহ আটক করা হয়। চোরকে আনসার হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে চোর স্বীকার করে জানায়, সে বহিঃ বিভাগে রোগীর লোক লাইনে দারানোর এক মহিলার ব্যাগ থেকে মোবাইল এবং টাকা চুরি করেন। পরবর্তীতে বিষয়টি হাসপাতালের কর্তৃপক্ষকে অবগত করলে ও তাদের শেরে বাংলা থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর