বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হয়রানি ও প্রতারণার অভিযোগে ৩জন গ্রেফতার খাগড়াছড়িতে দুর্যোগের ঝুঁকি কমাতে সমন্বয় সভা ইচ্ছে করেই পেনাল্টির গোল ঠেকালেন না আর্জেন্টাইন গোলরক্ষক জাপানের কাছে হেরে কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের জিনপিংয়ের কাছে আসলে কী চান ট্রাম্প? বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান ভারতীয় হাইকমিশনারের ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী জলাতঙ্কমুক্ত বাংলাদেশ: এবার সমন্বিত উদ্যোগকে এগিয়ে নিতে হবে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের টিউটর খোঁজায় নতুন অ্যাপ মূল্যস্ফীতি ও কৃষি উৎপাদন বিবেচনায় জ্বালানি মূল্যনীতি পুনর্বিন্যাস করুন : মঞ্জু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাগড়াছড়িতে দুর্যোগের ঝুঁকি কমাতে সমন্বয় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আচরণগত পরিবর্তন এবং দুর্যোগকালীন ঝুঁকি কমাতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘ডিস্ট্রিক্ট লেভেল রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (আরসিসিই)’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওঙ্কার বিশ্বাস এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

বক্তারা বলেন, পাহাড়ধস ও বন্যার মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়, আগাম সতর্কতা এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সচেতন করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। তাঁরা দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে নিজেদের মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর