সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে তারা।

সোমবার সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। জমিতে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তিনি অর্থ আদায় করে আসছিলেন।

এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের মামলা চলছিল।

সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির দখল বুঝে নেয় জেলা পরিষদ।

এদিকে, উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। এখন উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর