সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি।

আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বার্গেনিং টুল বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আজ গণমাধ্যমের খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরও বলা হয়েছে যে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।

তিনি আরও লেখেন, ঠিক এ বিষয়ে গত ১০ নভেম্বর আমি বিস্তারিত লিখেছিলাম যে, সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না মন্তব্য করে রাশেদ খাঁন লেখেন, আজ গণমাধ্যমে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার খবর আসার পর আশা করি, এ বিষয়ে প্রমাণ পেয়েছেন।

আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত। ভারত আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর