বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ।জেলার ক্ষেতলাল উপজেলায়  ৪৫ বছর বয়সী এক হিন্দু ধর্মালম্বী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুধীর বর্মন নামে এক ধান ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ।

অভিযুক্ত সুধীর বর্মন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের আটি মুকুল গ্রামের নীল রতনের ছেলে। ভুক্তভোগী ওই গৃহবধূ একই মহল্লার নিখিল চন্দ্রের স্ত্রী বলে জানা গেছে৷

বুধবার (২৩ সেপ্টেম্বর-২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের আটি মুকুল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই গৃহবধূ বিকেলে করলার জমিতে কাজ করতে যান। পরে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। গ্রামে প্রবেশের আগেই অভিযুক্ত সুধীর বর্মনের বাড়ির সামনে পৌঁছালে তাকে জোর করে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

একপর্যায় প্রতিবেশীরা ওই ঘরে গিয়ে গৃহবধূ ও অভিযুক্তকে দেখতে পান। এ সময় প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর সাথে কথা বলা হলে তিনি ঘটনার এমনটাই বর্ণনা দেন। পরে স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয় ।

বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি)মো: মুক্তারুল আলম বলেন,এবিষয়ে মামরা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর