বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ মালচিং পদ্ধতিতে বেগুন চাষ, ১৫০ শতাংশ জমিতে লাভের স্বপ্ন কৃষক ফজলুল হকের জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকার সাভার সাব-রেজিস্ট্রি অফিসে সমিতির জমি রেজিস্ট্রেশনে সরকারি কর ফাকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার সাভার সাব-রেজিস্ট্রি অফিসে সমিতির জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সরকারি কর ফাঁকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

তার এসব অবৈধ উপার্জনের বিষয়ের তদন্ত চেয়ে স্থানীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ মন্ত্রণালয় কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. হযরত আলী নামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায় যে,ঢাকা জেলার সাভার সাব রেজিস্ট্রি অফিসে বর্তমান সাব রেজিষ্ট্রার মো. রুবেল পারভেজ সরকারি বিধি মোতাবেক জমি রেজিস্ট্রি না করে কর ফাকি দিয়ে বড় অংকের ঘুষের বিনিময়ে জমি রেজিস্ট্রি করিয়ে যাচ্ছেন। সাভার সাব রেজিষ্ট্রি অফিস এলাকায় দালাল সিন্ডিকেট এর মাধ্যমে সমিতির জমিগুলো ব্যক্তি নামে রেজিস্ট্রি করিয়ে যাচ্ছেন। কর ফাকিদিয়ে এতে সরকার নির্ধারিত কর হতে বঞ্চিত হচ্ছেন। সাব রেজিস্ট্রি বিধি মালায় সমিতি/কোম্পানী জমি রেজিস্ট্রি করিতে হইলে উৎস কর (GainTax) ১২% পরিশোধ করে দলিল রেজিস্ট্রি করের বিধান উল্লেখ রয়েছে। সেখানে সাভার সাব রেজিষ্ট্রার রুবেল পারভেজ ৫% উৎস কর নির্ধারন করে বড় অংকের ঘুষ গ্রহন করে প্রতি নিয়ত জমি রেজিষ্ট্রি করে যাচ্ছেন। এতে সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছেন। এছাড়াও প্রতি নিয়ত অন্যান্য দলিলে নিয়ম বহিভূত ভাবে দলিল সম্পাদন করে যাচ্ছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। সাভারের একটি দালাল চক্র গড়ে তুলেছেন সাব রেজিষ্টার রুবেল পারভেজ। রুবেল পারভেজ সরকারি কর ফাকি দিয়ে অবৈধ ভাবে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। রুবেল পারভেজ একজন ছাত্রলীগের কোঠায় চাকরিতে যোগদান করেছেন। বর্তমানে সরকারকে বিপদে ফেলতে বিভিন্ন প্রকার সড়যন্ত্র করে যাচ্ছেন। গত জুলাই-অগাষ্ট মাসে প্রায় অর্ধশত দলিল অবৈধভাবে সরকারি কর কমিয়ে দলিল সম্পাদন করিয়েছেন। বিষয়টি তদন্ত করলে দেশ জাতি রক্ষা পাবে। সরকারি বিধি মোতাবেক সমিতির জমি এবং কোম্পানীর জমি কর পরিশোধ করে রেজিস্ট্রি সম্পাদন করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন করছি।

এসব অভিযোগের সত্যতা জানতে মো. রুবেল পারভেজের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর