শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেফতার করাটা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর আরও বলেন, দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার এগুলো দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেয়া হয়নি, এগুলো কি এক তরফা না দুই তরফা? সেটা জনগণ বুঝে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ তিনি অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকেই চিনেছেন, আমরা সেটা চিনতে পারিনি। অনেক পরে বুঝেছি। এসময় সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলিত, লাঞ্ছিত ও উপেক্ষিত হয়ে আসছে। আজ যা হচ্ছে, তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল। এসময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর