রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪ সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার অর্থাভাবে অনিশ্চিত ছিল দৃষ্টি প্রতিবন্ধী ইতির বিশ্ববিদ্যালয়জীবন, পাশে দাঁড়ালেন কায়েস দ্য পিপলস নিউজে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল সেই শিশু তাসফিয়া কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ছাত্রীকে ধর্ষণ ও বাবার আত্মহত্যা: প্রধান আসামি সাভারে গ্রেফতার নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি খল চরিত্রের অভিনয়শিল্পী মোহাম্মদ আশরাফুল হক ডন। গত বছরের ২১ অক্টোবর মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে চেয়েছিলেন ডন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ডনকে আটকের পর বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানায়। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিয়ে যায়।

রবিবার (৯ আগস্ট) বিকালে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডির এই কর্মকর্তা বলেন, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডন গ্রেফতারের পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি হবে কি-না, জানতে চাইলে জসীম উদ্দিন খান বলেন, ‘বর্তমানে মামলাটি সিআইডি অধিকতর তদন্ত করছে। নিশ্চয় মামলার অগ্রগতি হবে।’

সিআইডি সূত্রে জানা গেছে, গত বছর মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠান। এতে মামলার এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানানো হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ডন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়। পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর