রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪ সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার অর্থাভাবে অনিশ্চিত ছিল দৃষ্টি প্রতিবন্ধী ইতির বিশ্ববিদ্যালয়জীবন, পাশে দাঁড়ালেন কায়েস দ্য পিপলস নিউজে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল সেই শিশু তাসফিয়া কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ছাত্রীকে ধর্ষণ ও বাবার আত্মহত্যা: প্রধান আসামি সাভারে গ্রেফতার নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী  মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ  বিদ্যালয়ের সহকারি  শিক্ষক মোছাঃ হাসনা খাতুন  অবসরোত্তর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৯ জুলাই দুপুরে  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের  সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাবেক সাংসদ ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী, সাবেক সহকারি শিক্ষক ও মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন। সহকারি শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী শিক্ষকের স্মৃতি চারণ করেন সহকারি সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি শিক্ষক  মোঃ আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, মোঃ  শাহীন হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ  তরিকুল ইসলাম ও  মোছাঃ হাসবুন্নাহার  জুসিসহ প্রতি শ্রেণির  প্রতিনিধি শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছর  ধরে মোছাঃ হাসনা খাতুন  নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। দীর্ঘদিন ধরে যিনি এই বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই শ্রদ্ধেয় শিক্ষকের বিদায় উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছি। একজন শিক্ষক কখনো শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখান, নৈতিকতা শেখান, ভালো মানুষ হওয়ার পথ দেখান। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে যে অবদান রেখেছেন, তা কোনো বিদায়ী সংবর্ধনা বা সম্মাননা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।
তিনি ছিলেন আমাদের কাছে একজন দক্ষ শিক্ষক, অভিভাবকের মতো পথপ্রদর্শক এবং সহকর্মীদের কাছে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সহযাত্রী। তাঁর কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিদায়ী শিক্ষক মোছাঃ হাসনা খাতুন  তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজক কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক,সন্মাননা পত্র,মানপত্র, ক্রেস ও উপহার প্রদান করেন। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী , এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও আট শতাধিক শিক্ষার্থী।উল্লেখ মোছাঃ হাসনা খাতুন ১৯৯০ সালে ১ লা আগস্ট অত্র প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ৩৬ বছর চাকরি শেষে গত ২৯ জুন ২০২৬ অবসর গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর