রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
আগ্নেয়গিরির ছাইয়ে জাকার্তা বিমানবন্দরে ফ্লাইট স্থগিত, বাতিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ১৯ ফ্লাইট এখন মুহূর্তেই গান তৈরি করুন জেমিনিতে হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! ফ্রেডি আদুকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সুলিভান ৩৬ হাজার ফুট উচ্চতায় বিকল এয়ার ইন্ডিয়ার তিন হাইড্রোলিক ব্যবস্থা, আহত ২৪ ‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪

রাজশাহী প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (৭ আগস্ট) রাতভর মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি, বেলপুকুর থানা এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, মতিহার থানার অভিযানে কমেলা বেগম (৫২) নামে এক নারীকে ৩৫ গ্রাম গাঁজা ও ৫৪৫ টাকা সহ গ্রেফতার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ ফিরোজ আলীকে (১৯) ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। তবে তার দুই সহযোগী তৌহিদুল ইসলাম ও সোহাগ সরকার পালিয়ে যায়, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

শাহমখদুম থানার অভিযানে আটজনকে ২০ পিস ইয়াবাসহ, চন্দ্রিমা থানায় সোনিয়া আক্তারকে (২৮) ১৮ পিস ইয়াবাসহ, তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে মানিক মিয়াকে (২৫) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং বেলপুকুর থানার অভিযানে সইবুর আলী ওরফে সবুজকে (২৩) ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়ার খড়বোনা নদীর ধার এলাকা থেকে সজীবকে (২৩) ১৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১১০ টাকা সহ আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর