রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আদর্শ মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বড়ধুল হাটখোলা এলাকায় মাদকবিরোধী আলোচনা শেষ করে একটি র‍্যালি বের করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। প্রধান বক্তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও আব্দুল্লাহ আল কায়েস বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল আজিজ সরকার ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী। কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর