রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬


রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আরিফ হোসেন মোল্লা (৩৬)।

রবিবার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালায়। অভিযানে বনানী থানার হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আরিফ হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর